সহিহ বুখারী অঃ->মাগাযী বাব->কুরাইশ কাফির শায়বাহ, ‘উত্‌বাহ, ওয়ালীদ এবং আবূ জাহ্‌ল ইব্‌নু হিশামের বিরুদ্ধে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর দু‘আ এবং এদের ধ্বংস হওয়ার বিবরণ হাঃ-৩৯৬০

‘আবদুল্লাহ ইব্‌নু মাস‘উদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কা’বার দিকে মুখ করে কুরাইশ কতিপয় লোকের তথা- শায়বাহ্ ইব্‌নু রাবী’আ, ‘উত্‌বাহ ইব্‌নু রাবী’আ, ওয়ালীদ ইব্‌নু ‘উত্‌বাহ এবং আবূ জাহ্‌ল ইব্‌নু হিশামের বিরুদ্ধে দু‘আ করেন। আমি আল্লাহ্‌র নামে সাক্ষ্য দিচ্ছি, অবশ্যই আমি এ সমস্ত লোকদেরকে (বাদ্‌রের ময়দানে) নিহত হয়ে বিক্ষিপ্তভাবে পড়ে থাকতে দেখেছি। প্রচণ্ড রোদ তাদের দেহগুলোকে বিকৃত করে দিয়েছিল। দিনটি ছিল প্রচণ্ড গরম। [২৪০] (আ.প্র. ৩৬৬৯, ই.ফা. ৩৬৭১)