সুনানে আবু দাউদ অঃ->লুক্বতাহ (হারানো বস্তু প্রাপ্তি) বাব->লুক্বতার সংজ্ঞা হাঃ-১৭১৯

আবদুর রহমান ইবনু ‘উসমান আত-তাইমী থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লাম) হাজীদেরকে পথে পড়ে থাকা বস্তু তুলে নিতে নিষেধ করেছেন। আহমাদ বলেন, ইবনু ওয়াহ্হাব হাজ্জের মৌসুমে পথে পড়ে থাকা বস্তু সম্পর্কে বলেন, তা পতিত অবস্থায় থাকতে দাও যাতে তার মালিক তা পেয়ে যায়।