সহিহ বুখারী অঃ->আহকাম বাব->রাগের হালতে বিচারক বিচার করতে এবং মুফ্তী ফাত্ওয়া দিতে পারবেন কি? হাঃ-৭১৫৮

আবদুর রাহমান ইব্‌নু আবূ বাক্রাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন যে, আবূ বকরাহ (রাঃ) তাঁর ছেলেকে লিখে পাঠালেন- সে সময় তিনি সিজিস্তানে অবস্থান করছিলেন- যে তুমি রাগের হালতে বিবদমান দু’লোকের মাঝে ফায়সালা করো না। কেননা, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে বলতে শুনেছি যে, কোন বিচারক রাগের হালতে দু’জনের মধ্যে বিচার করবে না। [মুসলিম ৩০/৭, হাঃ ১৭১৭, আহমাদ ২০৪০১] (আধুনিক প্রকাশনী- ৬৬৫৯, ইসলামিক ফাউন্ডেশন- ৬৬৭২)


সুনান নাসাঈ অঃ->বিচারকের নীতিমালা বাব->মীমাংসাকারীর জন্য যা পরিত্যাজ্য হাঃ-৫৪০৬

আব্দুর রহমান ইব্‌ন আবূ বাকরা (রাঃ) থেকে থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমার পিতা আমার দ্বারা সিজিস্তানের বিচারপতি উবায়দুল্লাহ ইব্‌ন আবূ বাকরাকে লিখে পাঠান যে, তুমি রাগান্বিত অবস্থায় দুই ব্যক্তির মধ্যে মীমাংসা করবে না। কেননা, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে বলতে শুনেছিঃ তোমাদের মধ্যে কেউ যেন রাগান্বিত অবস্থায় দুই ব্যাক্তির মধ্যে মীমাংসা না করে।


সুনানে আবু দাউদ অঃ->বিচার ব্যবস্থা বাব->রাগের সাথে বিচারকের সিদ্ধান্ত দেয়া নিষেধ হাঃ-৩৫৮৯

আবূ বাক্‌রাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি তার পুত্র ‘আবদুর রহমানকে এ মর্মে লিখলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কোন বিচারক যেন রাগান্বিত অবস্থায় দু’পক্ষের মধ্যে সিদ্ধান্ত না দেন।


জামে' আত-তিরমিজি অঃ->বিচার কার্য বাব->বিচারক কখনো উত্তেজিত হয়ে বিচারকার্য করবেন না হাঃ-১৩৩৪

আবদুর রাহমান ইবনু আবূ বাকরা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, উবাইদুল্লাহ ইবনু আবূ বাক্‌রা একজন বিচারক ছিলেন। আমার আব্বা তাকে লিখে পাঠালেন, তুমি উত্তেজিত অবস্থায় কখনো দুই পক্ষের মধ্যে বিচারকার্য সমাধা করবে না। কেননা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে আমি বলতে শুনেছিঃ বিচারক রাগের অবস্থায় যেন দুই পক্ষের মধ্যে বিচারকার্য পরিচালনা না করে। সহীহ্‌, ইবনু মা-জাহ- (২৩১৬), নাসা-ঈ


সুনানে ইবনে মাজাহ অঃ->বিচার ও বিধান বাব->বিচারক উত্তেজিত অবস্থায় বিচারকার্য করবে না হাঃ-২৩১৬

আবূ বাকরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ বিচারক যেন রাগান্বিত অবস্থায় দু’ (বিবাদমান) পক্ষের মধ্যকার বিচারকার্য পরিচালনা না করে। রাবী হিশাম (রাঃ) তাঁর হাদীসে বলেনঃ রাগান্বিত অবস্থায় দু’ (বিবাদমান) পক্ষের মধ্যে বিচারকার্য পরিচালনা করা বিচারকের জন্য সংগত নয়। [২৩১৬] তাহকীক আলবানীঃ প্রথম শব্দে সহীহ।