সুনান নাসাঈ অঃ->ইমামত বাব->জামা’আতে প্রাপ্তির সীমা হাঃ-৮৫৬

উসমান ইব্‌ন আফ্‌ফান (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি সালাতের জন্য উযূ করল পূর্ণরূপে, তারপর ফরয সালাতের উদ্দেশ্যে রওয়ানা হলো এবং তা আদায় করল লোকের সাথে। অথবা তিনি বলেছেন জামা’আতে অথবা বলেছেন মসজিদে, আল্লাহ তা’আলা তাঁর পাপসমূহ মার্জনা করে দিবেন।