সহিহ বুখারী অঃ->সাক্ষ্যদান বাব->মালামাল ও শরীয়াত নির্ধারিত দন্ডের ক্ষেত্রে বিবাদীর শপথ করা। হাঃ-২৬৬৮

ইবনু আবূ মুলায়কা (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, ইবনু ‘আব্বাস (রাঃ) আমাকে লিখে জানিয়েছেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফায়সালা দিয়েছেন যে, বিবাদীকে কসম করতে হবে।


সুনানে আবু দাউদ অঃ->বিচার ব্যবস্থা বাব->বিবাদীকে শপথ করতে হবে হাঃ-৩৬১৯

ইবনু আবূ মুলাইকাহ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, ইবনু ‘আব্বাস (রাঃ) আমাকে লিখে পাঠালেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বিবাদীকে কসম খাওয়ানোর আদেশ দিয়েছেন।


সুনানে ইবনে মাজাহ অঃ->বিবাহ বাব->সন্তান বিছানার মালিকের এবং ব্যভিচারির জন্য পাথর। হাঃ-২০০৫

উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফয়সালা দিয়েছেন যে, সন্তান বৈধ শয্যাধারীর (স্বামীর)। [২০০৫]


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->মাথার কিছু অংশ মুড়ান এবং কিছু রেখে দেওয়া নিষেধ হাঃ-৫২৩০

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাথায় কিছু চুল রেখে কিছু অংশ মুড়াতে নিষেধ করেছেন।