সহিহ বুখারী অঃ->শরীয়তের শাস্তি বাব->শাস্তি ও শাসনের পরিমাণ কতটুকু হাঃ-৬৮৪৮

আবদুল্লাহ্‌ ইব্‌ন ইউসুফ (র.)... ... আবূ বুর্‌দা (রা.) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলতেনঃ আল্লাহ্‌র নির্ধারিত হদসমূহের কোন হদ ব্যতীত অন্য ক্ষেত্রে দশ কশাঘাতের ঊর্ধ্বে দণ্ড প্রয়োগ করা যাবে না। [৬৮৪৯, ৬৮৫০; মুসলিম ২৯/৯, হাঃ ১৭০৮, আহমাদ ১৬৪৮৬] (আধুনিক প্রকাশনী- ৬৩৭১, ইসলামিক ফাউন্ডেশন- ৬৩৮৪)


সহিহ বুখারী অঃ->শরীয়তের শাস্তি বাব->শাস্তি ও শাসনের পরিমাণ কতটুকু হাঃ-৬৮৫০

ইয়াহইয়া ইব্‌ন সুলায়মান (র.)... ... আবূ বুরদা আনসারী (রা.) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি যে, আল্লাহ্‌র নির্ধারিত হদসমূহের কোন হদ ব্যতীত অন্যত্র দশ কশাঘাতের বেশি প্রয়োগ করা যাবে না।[৬৮৪৮; মুসলিম ২৯/৯, হাঃ ১৭০৮, আহমাদ ১৬৪৮৬] (আধুনিক প্রকাশনী- ৬৩৭৩, ইসলামিক ফাউন্ডেশন- ৬৩৮৬)


সুনানে আবু দাউদ অঃ->অপরাধ ও তার শাস্তি বাব->বিচারকের সুবিবেচনামূলক শাস্তি সম্পর্কে হাঃ-৪৪৯১

আবূ বুরদাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলতেনঃ আল্লাহর নির্ধারিত হাদ্দ ছাড়া কাউকে দশ বেত্রাঘাতের অধিক শাস্তি দেয়া যাবে না।


জামে' আত-তিরমিজি অঃ->হাদ্দ বা দন্ডবিধি বাব->তা’যীর প্রসঙ্গে হাঃ-১৪৬৩

আবূ বুরদা ইবনু নিয়ার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ তা‘আলার নির্ধারিত হাদ্দের অন্তর্ভুক্ত কোন অন্যায় ছাড়া (অন্য অন্যায়ের শাস্তি হিসেবে) দশটির বেশি বেত্রাঘাত প্রদান করা যাবে না। সহীহ্, ইবনু মা-জাহ (২৬০১)


সুনানে ইবনে মাজাহ অঃ->হদ্দ (দণ্ড) বাব->তা‘যীর প্রসঙ্গ হাঃ-২৬০১

আবূ বুরদাহ বিন নিয়ার (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলতেন, আল্লাহর নির্ধারিত হদ্দের আওতাভুক্ত অপরাধ ব্যতীত অপর কোন অপরাধে অপরাধীকে দশের অধিক বেত্রাঘাত করা যাবে না। [২৬০১]