সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->নির্দেশ মুতাবিক উযূ করার সওয়াব হাঃ-১৪৫

হুমরান ইব্‌ন আবান (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি আবূ বুরদা (রহঃ)–কে মসজিদে এ মর্মে সংবাদ দিয়েছেন যে, তিনি উসমান (রাঃ)–কে রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করতে শুনেছেন, যে ব্যক্তি আল্লাহ্‌র নির্দেশ মুতাবিক উযূ সম্পন্ন করবে, পাঁচ ওয়াক্ত সালাত তার মধ্যবর্তী সময়ের পাপসমূহের জন্য কাফফারা স্বরূপ গণ্য হবে।


সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->আল্লাহ্‌র নির্দেশিত পন্থায় উযু করা হাঃ-৪৫৯

উসমান বিন আফফান (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যে ব্যক্তি আল্লাহ্‌র নির্দেশমত পূর্ণরূপে উযু করবে, তার ফরয সলাতসমূহ এগুলোর মধ্যবর্তী সময়ের গুনাহের কাফফারা হবে। [৪৫৭]