জাবির (রাঃ) থেকে বর্নিতঃ
মাখযূম গোত্রের এক নারী চুরি করলে তাকে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর কাছে উপস্থিত করা হল। সে উম্মুল মু’মিনীন উম্মে সালামা (রাঃ) -এর নিকট আশ্রয় নিল। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, এ যদি মুহাম্মদের মেয়ে ফাতিমা হত,তবুও তার হাত কাটার আদেশ দিতাম। সুতরাং তার হাত কাটা হল।
সুফয়ান (রাহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেনঃ মাখযূম গোত্রের এক নারী লোকদের নিকট হতে জিনিসপত্র ধার করত এবং পরে অস্বীকার করত।তাকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট পেশ করা হল এবং তার বিষয়ে কথা বল। তিনি বললেন “যদি ফাতিমা (রাঃ) -ও হতো, তা হলে তার হাট কেটে দিতাম”। সুফয়ানকে জিজ্ঞেস করা হল, এটা কে বর্ণনা করেছেন? তিনি বলেন, আইয়্যূব ইবন মুসা (রহঃ) যুহরী (রহঃ) হতে, তিনি উরওয়া হতে এবং তিনি হযরত আয়েশা (রাঃ) হতে।
আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এক চোরকে আনা হলে তিনি তার হাত কাটেন। তারা বলল, আমরা চাইনি তার এতটা হোক। তিনি বললেন যদি ফাতিমাও হতো,আমি তারও হাত কাটতাম।