আনাস (রাঃ) থেকে বর্নিতঃ
রুবায়্যি‘-এর বোন উম্মে হারিছা এক ব্যক্তিকে যখম করে। এরপর রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এ মোকদ্দমা দায়ের করা হয়। তিনি বলেনঃ কিসাস নেয়া হবে। তখন রুবায়্যির মা বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্ ! তার থেকে কী বদলা নেয়া হবে ? আল্লাহ্র কসম ! তার থেকে কখনও বদলা নেয়া যাবে না। তখন রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ সুব্হানাল্লাহ্ ! হে রুবায়্যি‘-এর মা ! কিসাস নেয়া তো আল্লাহ্র বিধান। সে বললোঃ আল্লাহ্র শপথ ! তার নিকট হতে কখনও কিসাস নেয়া যাবে না; এরূপ বলতে থাকলো। এমনকি তারা দিয়াত কবূল করে নিল। রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ আল্লাহ্ তা‘আলার কিছু বান্দা এমনও রয়েছে যে, যদি সে আল্লাহ্র উপর ভরসা করে কোন শপথ করে বসে, তবে আল্লাহ্ তা‘আলা তার শপথ সত্যে পরিণত করে দেন।