সহিহ মুসলিম অঃ->দাসমুক্তি বাব->দাসের প্রয়োজন পূরণের বর্ণনা হাঃ-৩৬৬৬

সা’ঈদ ইবনু আবূ ‘আরূবাহ্ (রহঃ) থেকে বর্নিতঃ

সা’ঈদ ইবনু আবূ ‘আরূবাহ্ (রহঃ) হতে সানাদে বর্ণিত। তবে তিনি তার বর্ণনায় এতটুকু বেশী উল্লেখ করেছেন যে, "যদি সে মুক্তিদাতা বিত্তবান না হয় তখন ঐ ক্রীতদাসের প্রচলিত মূল্য স্থির করতে হবে। এরপর সে (দাস) তার অবশিষ্টাংশ মুক্ত করার লক্ষ্যে উপার্জনে নিয়োজিত হবে। তবে এ ব্যাপারে তাকে (মুক্তিদাতাকে) সাধ্যাতীত কষ্টে ফেলা যাবে না। (ই.ফা. ৩৬৩২,ই.সে. ৩৬৩২)