সুনানে আবু দাউদ অঃ->দাসত্বমুক্তি বাব->যারা বলেন, গোলামকে কাজে লাগানো যাবে না হাঃ-৩৯৪৭

সালিম (রহঃ) হতে তার পিতা থেকে বর্নিতঃ

সালিম (রহঃ) হতে তার পিতার সূত্রে বর্ণিত এবং এ সূত্র নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পর্যন্ত পৌছে। তিনি বলেনঃ দুই মনিবের মালিকানাধীন একটি কৃতদাসকে এক মনিব তার অংশ আযাদ করলো। আযাদকারী মনিব যদি সম্পদশালী হয়, তবে তার উচিত হলো গোলামটির যথার্থ মূল্য না কমিয়ে না বাড়িয়ে ধার্য করে তাকে মুক্ত করার ব্যবস্থা করা।