সহিহ বুখারী অঃ->ই’তিকাফ বাব->রাত্রিকালে ই‘তিকাফ করা। হাঃ-২০৩২

ইব্‌নু ‘উমর (রাঃ) থেকে বর্নিতঃ

‘উমর (রাঃ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - কে জিজ্ঞেস করেন যে, আমি জাহি্‌লিয়্যাহ যুগে মসজিদুল হারামে এক রাত ই‘তিকাফ করার মানত করেছিলাম। তিনি (উত্তরে) বললেনঃ তোমার মানত পুরা কর।


সহিহ বুখারী অঃ->ই’তিকাফ বাব->জাহিলিয়্যাতের যুগে ই‘তিকাফ করার নযর মেনে পরে ইসলাম গ্রহণ করা। হাঃ-২০৪৩

ইব্‌নু ‘উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, ‘উমর (রাঃ) জাহিলিয়্যাতের যুগে মসজিদে হারামে ই‘তিকাফ করার মানত করেছিলেন। (বর্ণনাকারী) বলেন, আমার মনে হয় তিনি এক রাতের কথা উল্লেখ করেছিলেন। আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে বললেনঃ তোমার মানত পুরা কর।


সহিহ বুখারী অঃ->শপথ ও মানত বাব->যে ব্যক্তি জাহেলিয়্যাতের যুগে মানত করল বা কসম করল যে, সে মানুষের সঙ্গে কথা বলবে না, অতঃপর সে ইসলাম গ্রহণ করল। হাঃ-৬৬৯৭

ইব্‌নু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

যে, ‘উমার (রাঃ) একবার বললেন, হে আল্লাহর রসূল! আমি জাহেলিয়্যাতের যুগে মানত করেছিলাম যে, মাসজিদে হারামে এক রাত ইতি’কাফ করব। তিনি বললেনঃ তুমি তোমার মানত পূর্ণ কর। (আধুনিক প্রকাশনী- ৬২৩০, ইসলামিক ফাউন্ডেশন- ৬২৪০)


সুনানে আবু দাউদ অঃ->কর, ফাই ও প্রশাসক বাব->তায়িফ (বিজয়) সম্পর্কিত তথ্য হাঃ-৩০২৫

ওয়াহ্‌ব (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি জাবির (রাঃ) কে জিজ্ঞেস করি, বনূ সাক্বীফ যখন বাই‘আত গ্রহণ করলো, তখন তারা কি কি শর্ত আরোপ করেছিলো? তিনি বললেন, তারা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর এ শর্তের উপর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে বাই’আত নিলো যে, তারা যাকাত দিবে না এবং জিহাদে যোগদান করবে না। এরপর তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছেন: তারা যখন ইসলাম গ্রহণ করবে তখন যাকাত দিবে, জিহাদেও যোগদান করবে। সহীহ : সহীহাহ (১৮৮৮)।


জামে' আত-তিরমিজি অঃ->মানত ও শপথ বাব->মানত পুরো করা হাঃ-১৫৩৯

উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, হে আল্লাহর রাসূল! জাহিলী আমলে আমি এক রাত মাসজিদুল হারামে ইতিকাফের মানত করেছিলাম। তিনি বললেনঃ তুমি তোমার মানত পূর্ণ কর। সহীহ্‌, নাসা-ঈ