সহিহ বুখারী অঃ->তাক্‌দীর বাব->বান্দার মানতকে তাক্‌দীরের প্রতি অর্পণ করা। হাঃ-৬৬০৮

‘আবদুল্লাহ্‌ ইব্‌নু ‘উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মানত করতে নিষেধ করেছেন। তিনি বলেন, মানত কোন জিনিষকে দুরে সরিয়ে দিতে পারে না। এর দ্বারা শুধু কৃপণের কিছু মাল বের হয়ে যায়।[৬৬৯২, ৬৬৯৩; মুসলিম ২৬/২, হাঃ ১৬৩৯, আহমাদ ৫২৭৫] (আধুনিক প্রকাশনী- ৬১৪৭, ইসলামিক ফাউন্ডেশন- ৬১৫৫)


সহিহ বুখারী অঃ->শপথ ও মানত বাব->মানত পুরা করা হাঃ-৬৬৯২

সা’ঈদ ইব্‌নু হারিস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি ইব্‌নু ‘উমার (রাঃ)-কে বলতে শুনেছেন, তোমাদের কি মানত করতে নিষেধ করা হয়নি? নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তো বলেছেনঃ মানত কোন কিছুকে বিন্দুমাত্র এগিয়ে নিতেও পারে না এবং পিছাতেও পারে না। মানতের মাধ্যমে কৃপণের নিকট হতে (কিছু ধন মাল) বের করে নেয়া হয়।(আধুনিক প্রকাশনী- ৬২২৫, ইসলামিক ফাউন্ডেশন- ৬২৩৫)


সহিহ বুখারী অঃ->শপথ ও মানত বাব->মানত পুরা করা হাঃ-৬৬৯৩

আবদুল্লাহ্‌ ইব্‌নু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মানত করতে নিষেধ করেছেন এবং বলেছেনঃ তা কিছুই রদ করতে পারে না, কিন্তু কৃপণ থেকে (কিছু মালধন) বের করা হয়। [৭৯](আধুনিক প্রকাশনী- ৬২২৬, ইসলামিক ফাউন্ডেশন- ৬২৩৬)


সহিহ মুসলিম অঃ->মানত বাব->মানৎ করার নিষেধাজ্ঞা, আর তা কিছু ফিরিয়ে দেয় না হাঃ-৪১৩৩

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা মানৎ করো না। কারণ, মানৎ তাকদীর থেকে কোন উপকার করে না। তার মাধ্যমে কেবল কৃপণের সম্পদই বের করা হয়। (ই.ফা. ৪০৯৫, ই.সে. ৪০৯৪)


সহিহ মুসলিম অঃ->মানত বাব->মানৎ করার নিষেধাজ্ঞা, আর তা কিছু ফিরিয়ে দেয় না হাঃ-৪১৩৪

আবূ হুরাইরাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মানৎ করতে বারণ করেছেন এবং বলেছেন, তা তাকদীরকে ফিরাতে পারে না। এর মাধ্যমে শুধুমাত্র কৃপণের থেকে কিছু বের করা হয়। (ই.ফা. ৪০৯৬, ই.সে. ৪০৯৫)


জামে' আত-তিরমিজি অঃ->মানত ও শপথ বাব->মানত করা অপছন্দনীয় হাঃ-১৫৩৮

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা মানত কর না। কেননা মানত ভাগ্যের পরিবর্তন করতে অক্ষম। এর দ্বারা কৃপণ লোকের কিছু আর্থিক খরচ হয় মাত্র। সহীহ্‌, ইবনু মা-জাহ (২১২৩), নাসা-ঈ


সুনান নাসাঈ অঃ->কসম ও মান্নাত বাব->মান্নত কোন কিছুকে ত্বরান্বিত বা বিলম্বিত করতে পারে না হাঃ-৩৮০৩

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : মান্নত কোন কিছুকে আগে বা পরে করতে পারে না। তা এমন বিষয়, যা দ্বারা কৃপণ হতে কিছু মাল বের করা হয় মাত্র।


সুনান নাসাঈ অঃ->কসম ও মান্নাত বাব->মান্নত কোন কিছুকে ত্বরান্বিত বা বিলম্বিত করতে পারে না হাঃ-৩৮০৪

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : মান্নত লোকের জন্য এমন কিছু আনতে পারে না, যা তার তাক্‌দীরে নেই। তা এমন বিষয়, যা দ্বারা কৃপণের হাত হতে কিছু মাল বের করা হয় মাত্র।


সুনান নাসাঈ অঃ->কসম ও মান্নাত বাব->মান্নত দ্বারা কৃপণ হতে কিছু মাল বের হয় মাত্র হাঃ-৩৮০৫

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : তোমরা মান্নত করো না। কেননা তা তাক্‌দীরের বিপরীতে কোন কাজে আসে না। কিন্তু এর দ্বারা কৃপণ থেকে কিছু মাল বের হয়।