সহিহ মুসলিম অঃ->ওয়াসিয়্যাত বাব->এক তৃতীয়াংশের ওয়াসিয়্যাত হাঃ-৪১০৯

হুমায়দ ইবনু 'আবদুর রহমান (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমার নিকট সা’দ ইবনু মালিকের তিন পুত্র বর্ণনা করেছেন। তাঁরা প্রত্যেকেই আমার কাছে বর্ণনা করেন যে, সা’দ মাক্কায় অসুস্থ হয়ে পড়লো। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার খোঁজ-খবর নেয়ার জন্যে তার কাছে আসেন। পরবর্তী অংশ 'আম্‌র ইবনু সা’ঈদ সূত্রে বর্ণিত হুমায়দ হিমইয়ারী (রহঃ)- এর হাদীসের অনুরূপ। (ই. ফা. ৪০৭১, ই. সে. ৪০৭০)