সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->ইহরাম অবস্থায় শিঙ্গা লাগানো জায়িয হাঃ-২৭৭৫

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইহরাম অবস্থায় শিঙ্গা লাগিয়ে ছিলেন। (ই.ফা. ২৭৫২, ই.সে. ২৭৫০)


সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->বিদায়ের দিন আল-মুহাস্সাবে অবতরণ এবং সেখানে যুহর ও পরের ওয়াক্তের সলাত আদায় করা মুস্তাহাব হাঃ-৩০৬৩

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, মুহাসসাবে যাত্রা বিরতি বাধ্যতামূলক নয়। এটি একটি মাঞ্জিল যেখানে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যাত্রা বিরতি করেছেন। (ই.ফা. ৩০৩৮, ই.সে. ৩০৩৫)


সুনানে ইবনে মাজাহ অঃ->বিবাহ বাব->সন্তান বিছানার মালিকের এবং ব্যভিচারির জন্য পাথর। হাঃ-২০০৫

উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফয়সালা দিয়েছেন যে, সন্তান বৈধ শয্যাধারীর (স্বামীর)। [২০০৫]