সুনানে আবু দাউদ অঃ->ইজারা (ভাড়া ও শ্রম বিক্রয়) বাব->জীবনস্বত্ব হাঃ-৩৫৫০

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলতেনঃ সারা জীবনের জন্য প্রদত্ত বস্তু তারই প্রাপ্য যাকে তা দেয়া হয়। সহীহ: নাসায়ী (৩৭৫০)


সুনান নাসাঈ অঃ->উমরারূপে দান করা বাব->এ বিষয়ে আবূ সালমা (রহঃ)- এর হাদীসে ইয়াহ্‌য়া ইব্‌ন আবূ কাসীর (রহঃ) ও মুহাম্মাদ ইব্‌ন আমর (রহঃ)-এর বর্ণনা বিরোধ হাঃ-৩৭৫০

আবূ সালমা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি জাবির (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : উমরা (-রূপে প্রদত্ত জিনিস) ঐ ব্যক্তির হয়ে যায়, যার জন্য উমরা করা হয়।


সুনান নাসাঈ অঃ->উমরারূপে দান করা বাব->এ বিষয়ে আবূ সালমা (রহঃ)- এর হাদীসে ইয়াহ্‌য়া ইব্‌ন আবূ কাসীর (রহঃ) ও মুহাম্মাদ ইব্‌ন আমর (রহঃ)-এর বর্ণনা বিরোধ হাঃ-৩৭৫১

জাবির ইব্‌ন আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেন : যার জন্য উমরা দান করা হয়, তা তারই হয়ে যায়।