সুনান নাসাঈ অঃ->বিশেষ দান বাব->‘নাহল’ সম্পর্কিত নু’মান ইব্‌ন বশীর (রাঃ) –এর হাদীসের বর্ণনায় বিরোধ হাঃ-৩৬৮৩

আমির (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন: আমাকে অবহিত করা হয়েছে যে, বশীর ইব্‌ন সা‘দ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে এসে বললেন: আমার স্ত্রী, আমার বিন্‌ত রাওয়াহা আমাকে তার ছেলে নু‘মানকে কিছু দান করতে বলছে; সে আরো বলছে যে, আমি যেন এ ব্যাপারে আপনাকে সাক্ষী রাখি। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে বললেন: এই ছেলে ব্যতীত তোমার কি আরো ছেলে আছে? তিনি বললেন: হ্যাঁ। তিনি [রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)] বললেন: একে যেমন দান করেছ, তাদেরকেও তেমন দান করেছ? তিনি বললেন: না। তিনি [রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)] বললেন: তাহলে তুমি আমাকে যুলুমের সাক্ষী রেখো না।