নু‘মান ইবনু বাশীর (রাঃ) থেকে বর্নিতঃ
তার পিতা তাকে নিয়ে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এলেন এবং বললেন, আমি আমার এই পুত্রকে একটি গোলাম দান করেছি। তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমার সব পুত্রকেই কি তুমি এরূপ দান করেছ। তিনি বললেন, না; তিনি বললেন, তবে তুমি তা ফিরিয়ে নাও।
নু‘মান ইবনু বাশীর (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমার পিতা আমাকে নিয়ে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর নিকট আসেন এবং বলেন যে, আমি আমার এ পুত্রকে একটি গোলাম প্রদান করেছি। তিনি বললেন, তোমার সকল পুত্রকে দান করেছ কি? তিনি বললেন, না। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তাহলে তা ফিরিয়ে নাও। (ই.ফা. ৪০৩৩, ই.সে. ৪০৩২)
নু‘মান ইব্ন বশীর (রাঃ) থেকে বর্নিতঃ
তাঁর পিতা তাকে সাথে নিয়ে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে বললেনঃ আমি আমার একটি গোলাম আমার এ ছেলেকে দান করেছি। তিনি বললেনঃ তুমি তোমার প্রত্যেক সন্তানকেই দান করেছ? তিনি বললেনঃ না। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তুমি তা (তোমার দান) ফিরিয়ে নাও।
নু‘মান ইব্ন বশীর (রাঃ) থেকে বর্নিতঃ
তাঁর পিতা বশীর ইব্ন সা’দ (রাঃ) তার ছেলে নু‘মানকে সঙ্গে নিয়ে এসে বললেনঃ ইয়া রাসূলুল্লাহ্ ! আমি আমার এই ছেলেকে একটি দাস দান করেছি। রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তোমার সকল ছেলেকে কি দান করেছ? তিনি (রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)) বললেনঃ না। তিনি বললেনঃ তাহলে তা ফিরিয়ে নাও।