সহিহ মুসলিম অঃ->হিবাত (দান) বাব->দান দখলে চলে যাওয়ার পর ফিরিয়ে আনা হারাম, কিন্তু আপন সন্তান-সন্ততিকে দিলে তা ফিরিয়ে নেয়া হারাম নয় হাঃ-৪০৬২

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি দান করে তা আবার ফিরিয়ে নেয়, তার উদাহরণ ঐ কুকুরের ন্যায়, যে বমি করে এবং পুনরায় তার বমি সে খেয়ে ফেলে। (ই.ফা. ৪০২৫, ই.সে. ৪০২৪)


সুনানে ইবনে মাজাহ অঃ->দান খয়রাত বাব->দান করে তা পুনরায় ফেরত নেয়া। হাঃ-২৩৯১

আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি দান করে তা পুনরায় ফেরত নেয়, সে কুকুরের সমতুল্য, যে বমি করে পুনরায় ফিরে এসে তা গলাধঃকরণ করে। [২৩৯১]


সুনান নাসাঈ অঃ->হিবা বাব->এ বিষয়ে আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রাঃ) -এর হাদীসে বর্ণনায় বিরোধ হাঃ-৩৬৯৫

ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : যে ব্যক্তি দান করে তা ফেরত নেয়, সে ঐ কুকুরের মত, যে বমি করে সে বমি আবার ভক্ষণ করে।