সহিহ মুসলিম অঃ->হিবাত (দান) বাব->দান দখলে চলে যাওয়ার পর ফিরিয়ে আনা হারাম, কিন্তু আপন সন্তান-সন্ততিকে দিলে তা ফিরিয়ে নেয়া হারাম নয় হাঃ-৪০৬৫

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- কে বলতে শুনেছি যে, নিশ্চয় এটাই ঐ ব্যক্তির উদাহরণ, যে দান করে তা ফিরিয়ে আনে, তাহলো সেই কুকুরের মতো, যে বমি করে পরে তার বমি খেয়ে ফেলে। (ই.ফা. ৪০২৮, ই.সে. ৪০২৭)


সুনানে ইবনে মাজাহ অঃ->দান খয়রাত বাব->দান করে তা পুনরায় ফেরত নেয়া। হাঃ-২৩৯১

আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি দান করে তা পুনরায় ফেরত নেয়, সে কুকুরের সমতুল্য, যে বমি করে পুনরায় ফিরে এসে তা গলাধঃকরণ করে। [২৩৯১]


সুনান নাসাঈ অঃ->হিবা বাব->এ বিষয়ে আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রাঃ) -এর হাদীসে বর্ণনায় বিরোধ হাঃ-৩৬৯৩

ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : যে ব্যক্তি দানের পর তা আবার ফেরত নেয়, সে ঐ কুকুরের ন্যায়, যে বমি করে তা আবার ভক্ষণ করে।


সুনান নাসাঈ অঃ->হিবা বাব->এ বিষয়ে আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রাঃ) -এর হাদীসে বর্ণনায় বিরোধ হাঃ-৩৬৯৪

ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : যে ব্যক্তি কিছু দান (প্রদান) করে তা ফেরত নেয়, সে ঐ কুকুরের ন্যায়, যে বমি করে পুনরায় সে বমি ভক্ষণ করে।


সুনান নাসাঈ অঃ->হিবা বাব->এ বিষয়ে আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রাঃ) -এর হাদীসে বর্ণনায় বিরোধ হাঃ-৩৬৯৫

ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : যে ব্যক্তি দান করে তা ফেরত নেয়, সে ঐ কুকুরের মত, যে বমি করে সে বমি আবার ভক্ষণ করে।


সুনান নাসাঈ অঃ->হিবা বাব->দান করে পুনঃগ্রহণকারী সম্পর্কে তাউস (রাঃ) -এর হাদীসে বর্ণনায় বিরোধ হাঃ-৩৭০৫

হানযালা (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি তাউস (রহঃ)-কে বলতে শুনেছেন, এমন লোক আমাদের অবহিত করেছেন, যিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দেখতে পেরেছেন। [তা এই যে, রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন] : যে ব্যক্তি দান করে ফেরত নেয়, সে ঐ কুকুরের ন্যায়, যে খেয়ে বমি করে, তারপর আবার সে বমি খেয়ে ফেলে।