সহিহ বুখারী অঃ->ক্রয়-বিক্রয় বাব->(আল্লাহ্‌ তা’আলার বাণী): আল্লাহ্‌ সুদকে ধ্বংস করেন এবং যাকাতে ক্রমবৃদ্ধি প্রদান করেন। আল্লাহ্‌ কোন অকৃতজ্ঞ অপরাধীকে পছন্দ করেন না। (আল-বাকারাঃ ২৭৬) হাঃ-২০৮৭

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, মিথ্যা কসম পণ্য চালু করে দেয় বটে, কিন্তু বরকত নিশ্চিহ্ন করে দেয়।


সুনান নাসাঈ অঃ->ক্রয়-বিক্রয় বাব->মিথ্যা কসম করে মাল বিক্রয় হাঃ-৪৪৬১

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন: কসম মালের কাটতি বাড়িয়ে দেয়, কিন্তু আয় কমিয়ে দেয়।