সহিহ বুখারী অঃ->ক্রয়-বিক্রয় বাব->ইমাম বা রাষ্ট্রের প্রধান কর্তৃক প্রয়োজনীয় বস্তু নিজেই ক্রয় করা। হাঃ-২০৯৬

‘আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আল্লাহর রসূল (রাঃ) জনৈক ইয়াহূদী হতে বাকীতে খাদ্য ক্রয় করেন এবং নিজের লৌহ বর্ম তার কাছে বন্ধক রাখেন।


সহিহ বুখারী অঃ->সলম ( অগ্রিম ক্রয়-বিক্রয় ) বাব->আগাম বেচা-কেনায় জামিন নিযুক্ত করা। হাঃ-২২৫১

‘আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জনৈক ইয়াহূদীর কাছ হতে বাকীতে খাদ্য খরিদ করে তাঁর লৌহ নির্মিত বর্ম ইয়াহূদীর কাছে বন্ধক রেখেছেন।


সহিহ বুখারী অঃ->বন্ধক বাব->ইয়াহূদী ও অন্যান্যদের (অমুসলিমের) নিকট বন্ধক রাখা। হাঃ-২৫১৩

‘আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জনৈক ইয়াহুদী হতে কিছু খাদ্যদ্রব্য কিনেছিলেন এবং তার কাছে নিজের বর্ম বন্ধক রেখেছিলেন।


সহিহ মুসলিম অঃ->মুসাকাহ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান) বাব->প্রবাসে ও আবাসে বন্ধক রাখা বৈধ হাঃ-৪০০৮

আয়িশাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একদা এক ইয়াহূদীর কাছ থেকে নির্ধারিত সময়ের শর্তে কিছু খাদ্য সামগ্রী খরিদ করেন এবং স্বীয় লৌহ বর্ম তার কাছে বন্ধক রাখেন। (ই. ফা. ৩৯৭১, ই. সে. ৩৯৭০)


সুনান নাসাঈ অঃ->ক্রয়-বিক্রয় বাব->বাকিতে খাদ্যদ্রব্য কেনা এবং মুল্য বাবদ বিক্রেতার কাছে কিছু বন্ধক রাখা হাঃ-৪৬০৯

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এক ইয়াহুদী হতে মেয়াদ স্থির করে বাকিতে খাদ্যশস্য ক্রয় করেছিলেন, আর তিনি তার কাছে নিজ বর্ম বন্ধক রেখেছিলেন।


সুনান নাসাঈ অঃ->ক্রয়-বিক্রয় বাব->আহলে কিতাবের সাথে ক্রয়-বিক্রয় করা হাঃ-৪৬৫০

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক ইয়াহুদীর নিকট হতে ধারে কিছু খাদ্যবস্তু খরিদ করেন এবং তিনি তাঁর লৌহ বর্ম বন্ধক রাখেন।