সুনান নাসাঈ অঃ->ক্রয়-বিক্রয় বাব->উত্তমরূপে কর্জ আদায়ের জন্য উতসাহ প্রদান হাঃ-৪৬৯৩

আবূ হুরায়রা (রাঃ) সূত্রে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ তোমাদের মধ্যে উত্তম ঐ ব্যক্তি যে উত্তমরূপে কর্জ পরিশোধ করে।


জামে' আত-তিরমিজি অঃ->ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য বাব->উট অথবা অন্য কোন পশু ধার নেওয়া হাঃ-১৩১৬

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একটি উঠতি বয়সের উটকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ধার হিসেবে গ্রহণ করেন। তিনি ফিরত দেওয়ার সময় এর চেয়েও ভাল উট প্রদান করলেন এবং বললেনঃ তোমাদের মধ্যে সেই বেশি উত্তম যে উত্তমভাবে ঋণ পরিশোধ করে। সহীহ্‌, বেচা-কেনার হাদীস, নাসা-ঈ


সুনানে ইবনে মাজাহ অঃ->দান খয়রাত বাব->উত্তমভাবে ঋণ পরিশোধ করা হাঃ-২৪২৩

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের মধ্যে সেই ব্যাক্তি উত্তম যে উত্তমরূপে ঋণ পরশোধ করে। [২৪২৩]