আবূ সা’ঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমাদের মিশ্রিত খেজুর দেয়া হতো, আমরা তা দু’ সা’-এর পরিবর্তে এক সা’ বিক্রি করতাম। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, এক সা’-এর পরিবর্তে দু’সা’ এবং এক দিরহামের পরিবর্তে দু’দিরহাম বিক্রি করবে না।
আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সময় আমরা ভালো-মন্দ মিশ্রিত (বা বিভিন্ন প্রজাতির মিশ্রিত) খেজুর পেতাম। তখন আমরা তার দুই সা’-এর পরিবর্তে এক সা’ উত্তম খোরমা নিতাম। এ খবর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট পৌছলে তিনি বলেন, এক সা’র বিনিময়ে দুই’সা খেজুর নয়, এক সা’র বিনিময়ে দুই সা’ গম নয় এবং এক দিরহামের পরিবর্তে দুই দিরহাম নয়।
আবু সাঈদ (রাঃ) থেকে বর্নিতঃ
আমরা বিক্রী করতাম, দুই সা’ নিম্নমানের খোরমার পরিবর্তে উন্নতমানের এক সা’। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ খোরমার এক সা’-এর পরিবর্তে দুই সা’ আর এক সা’ গমের পরিবর্তে দুই সা’ আর এক দিরহামের পরিবর্তে দুই দিরহাম (বৈধ) নয়।