সহিহ বুখারী অঃ->বিয়ে-শাদী বাব->নারীদের প্রতি সদ্ব্যবহারের ওসীয়ত। হাঃ-৫১৮৫

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যে আল্লাহ্‌ এবং আখিরাতের ওপর বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়।(আধুনিক প্রকাশনী- ৪৮০৪, ইসলামিক ফাউন্ডেশন- ৪৮০৭)


সহিহ বুখারী অঃ->বিয়ে-শাদী বাব->নারীদের প্রতি সদ্ব্যবহারের ওসীয়ত। হাঃ-৫১৮৬

বর্ণনাকারী থেকে বর্নিতঃ

আর তোমরা নারীদের সঙ্গে সদ্ব্যবহার করবে। কেননা, তাদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরার হাড় থেকে এবং সবচেয়ে বাঁকা হচ্ছে পাঁজরার ওপরের হাড়। যদি তা সোজা করতে যাও, তাহলে ভেঙ্গে যাবে। আর যদি তা যেভাবে আছে সেভাবে রেখে দাও তাহলে বাঁকাই থাকবে। অতএব, তোমাদেরকে ওসীয়ত করা হলো নারীদের সঙ্গে সদ্ব্যবহার করার জন্য।(আধুনিক প্রকাশনী- ৪৮০৪, ইসলামিক ফাউন্ডেশন- ৪৮০৭)


সুনানে ইবনে মাজাহ অঃ->কলহ-বিপর্যয় বাব->কলহ-বিপর্যয় চলাকালে রসনা সংযত রাখা হাঃ-৩৯৭১

আবু হুরায়রাহ (রাঃ) থেকে বর্নিতঃ

বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের উপর ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অন্যথা নীরব থাকে। [৩৩০৩]


জামে' আত-তিরমিজি অঃ->বিবাহ বাব->কোন লোক গর্ভবতী দাসীকে ক্রয় করলে হাঃ-১১৩১

রুআইফি ইবনু সাবিত (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ ও আখিরাতের উপর যে লোক ঈমান রাখে সে লোক যেন নিজের পানি (বীর্য) দিয়ে অন্যের সন্তানকে সিক্ত না করে। হাসান, ইরওয়া (২১৩৭), সহীহ্ আবূ দাউদ (১৮৭৪)


সুনান নাসাঈ অঃ->গোসল ও তায়াম্মুম বাব->হাম্মামে প্রবেশের অনুমতি হাঃ-৪০১

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ্‌তে এবং কিয়ামত দিবসে বিশ্বাস করে, সে যেন ইযার পরিধান ব্যতীত হাম্মামে প্রবেশ না করে।