উসমান ইবনু ‘আফফান (রাঃ) থেকে বর্নিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা এক দীনারকে দু’ দীনারের বিনিময়ে এবং এক দিরহামকে দু’ দিরহামের বিনিময়ে বিক্রি করো না। (ই. ফা. ৩৯১৩, ই. সে. ৩৯১২)
জাবির (রাঃ) থেকে বর্নিতঃ
রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সফরকালীন অবস্হায় সাওম (রোযা) পালন করা সওয়াবের কাজ নয়।
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ
রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ দীনারের বিনিময়ে দীনার এবং দিরহামের বিনিময়ে দিরহাম বিক্রয় করবে, এমনভাবে, যেন উভয়ের মধ্যে কম—বেশী না হয়।