সহিহ মুসলিম অঃ->লি’আন বাব->লি'আন সম্পর্কে হাঃ-৩৬৪৫

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একজন আনসারী পুরুষ ও তার স্ত্রীর মধ্যে লি’আন করালেন এবং তাদের আলাদা করে দিলেন। (ই.ফা.৩৬১১, ই.সে.৩৬১১)


সহিহ মুসলিম অঃ->জিহাদ ও এর নীতিমালা বাব->যুদ্ধে নারী ও শিশুদের হত্যা করা হারাম হাঃ-৪৪৪০

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

কোন এক মহিলাকে কোন এক যুদ্ধ ক্ষেত্রে মৃত অবস্থায় পাওয়া গেল। তখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) নারী ও শিশুদের হত্যা করতে নিষেধ করেছিলেন। (ই.ফা. ৪৩৯৮, ই.সে. ৪৩৯৮)


সুনানে ইবনে মাজাহ অঃ->ব্যবসা-বাণিজ্য বাব->পণ্য বাজারে পৌঁছার পূর্বেই পথিমধ্যে এগিয়ে গিয়ে তা ক্রয় করা নিষেধ। হাঃ-২১৭৯

ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বাজারের বাইরে গিয়ে পণ্যবাহীদের সাথে সাক্ষাত করতে নিষেধ করেছেন। [২১৭৯]


সুনানে ইবনে মাজাহ অঃ->পোশাক-পরিচ্ছেদ বাব->মাথার অংশবিশেষের চুল কামানো নিষেধ হাঃ-৩৬৩৮

ইবনু উমার (রাঃ), থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাথার অংশবিশেষের ‍চুল কামাতে নিষেধ করেছেন। তাহকীক আলবানীঃ সহীহ।