সহিহ বুখারী অঃ->ক্রয়-বিক্রয় বাব->কুকুরের বিনিময়। হাঃ-২২৩৭

আবূ মাসঊদ আনসারী (রাঃ) থেকে বর্নিতঃ

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুকুরের মূল্য, ব্যভিচারের বিনিময় এবং গণকের পারিতোষিক (গ্রহণ করা) হতে নিষেধ করেছেন।


সহিহ বুখারী অঃ->ইজারা বাব->কৃতদাসীর এবং পতিতার উপার্জন। হাঃ-২২৮২

আবূ মাসঊদ আনসারী (রাঃ) থেকে বর্নিতঃ

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুকুরের মূল্য, পতিতার উপার্জন ও গণকের পারিতোষিক নিষিদ্ধ করেছেন।


সহিহ বুখারী অঃ->তালাক বাব->বেশ্যার উপার্জন ও অবৈধ বিয়ে। হাঃ-৫৩৪৬

আবূ মাস’ঊদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বরেন, নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) কুকুরের মূল্য, গণকের পারিশ্রমিক এবং পতিতার উপার্জন গ্রহণ করতে নিষেধ করেছেন।(আধুনিক প্রকাশনী- ৪৯৪৬, ইসলামিক ফাউন্ডেশন- ৪৮৪২)


সহিহ বুখারী অঃ->চিকিৎসা বাব->গণনা বিদ্যা প্রসঙ্গে হাঃ-৫৭৬১

আবূ মাস‘ঊদ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুকুরের মূল্য, যিনাকারিণীর পারিশ্রমিক ও গণকের পারিশ্রমিক দিতে নিষেধ করেছেন।(আধুনিক প্রকাশনী- ৫৩৪০, ইসলামিক ফাউন্ডেশন- ৫২৩৬)


সুনানে আবু দাউদ অঃ->ইজারা (ভাড়া ও শ্রম বিক্রয়) বাব->গণকের ভেট হাঃ-৩৪২৮

আবূ মাসঊদ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুকুরের বিক্রয়মূল্য, যেনাকারিনীর আয় ও গণকের ভেট গ্রহণ করতে নিষেধ করেছেন। সহীহ : ইবনু মাজাহ (২১৫৯)।


সুনানে আবু দাউদ অঃ->ইজারা (ভাড়া ও শ্রম বিক্রয়) বাব->কুকুর বিক্রয় মূল্য সম্পর্কে হাঃ-৩৪৮১

আবূ মাস‘ঊদ আল-আনসারী (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুকুর বিক্রয় মূল্য, ব্যভিচারের মাধ্যমে অর্জিত আয় এবং গণকের ভেট নিষিদ্ধ করেছেন। সহীহঃ ইবনু মাজাহ (২১৫৯)।


সুনানে ইবনে মাজাহ অঃ->ব্যবসা-বাণিজ্য বাব->কুকুরের বিক্রয় মূল্য, যেনার বিনিময়, গণকের বখশিশ ও পাঁঠার ভাড়া গ্রহণ নিষিদ্ধ। হাঃ-২১৫৯

আবু মাসউদ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুকুরের মুল্য, যেনার বিনিময়, গণকের বখশিশ ভোগ করতে নিষেধ করেছেন। [২১৫৯]


জামে' আত-তিরমিজি অঃ->বিবাহ বাব->ব্যভিচারিনীর উপার্জন হারাম হাঃ-১১৩৩

আবূ মাসউদ আল-আনসারী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, কুকুরের বিক্রয় মূল্য, ব্যভিচারিনীর উপার্জন এবং গণক ঠাকুরের উপটৌকন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিষিদ্ধ করেছেন। সহীহ্, ইবনু মা-জাহ (২৫৯০), বুখারী, মুসলিম


জামে' আত-তিরমিজি অঃ->ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য বাব->কুকুরের বিক্রয় মূল্য প্রসঙ্গে হাঃ-১২৭৬

আবূ মাসঊদ আল-আনসারী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুকুরের বিক্রয় মূল্য, যিনার বিনিময় এবং গণকের উপঢৌকন গ্রহণ করতে নিষেধ করেছেন। সহীহ্‌, ইবনু মা-জাহ (২১৫৯), নাসা-ঈ


জামে' আত-তিরমিজি অঃ->চিকিৎসা বাব->গণকের পারিশ্রমিক হাঃ-২০৭১

আবূ মাসঊদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, কুকুরের বিক্রয় মূল্য, বেশ্যার পারিশ্রমিক এবং গণকের উপঢৌকনকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিষিদ্ধ করেছেন। সহীহ, ইবনু মা-জাহ (২১৫৯)।


সুনান নাসাঈ অঃ->শিকার ও যবেহকৃত জন্তু বাব->কুকুরের মূল্য ভোগে নিষেধাজ্ঞা হাঃ-৪২৯২

আবূ মাসঊদ উকবা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুকুরের মূল্য, ব্যভিচারিণীর উপার্জন এবং গনকদের কাজের বিনিময় ভোগ করতে নিষেধ করেছেন।


সুনান নাসাঈ অঃ->ক্রয়-বিক্রয় বাব->কুকুর বিক্রয় করা হাঃ-৪৬৬৬

আবূ মাসউদ উকবা ইবন আমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুকুরের মূল্য, পতিতার রোজগার এবং গণকের পারিতোষিক নিষিদ্ধ করেছেন।