সুনানে আবু দাউদ অঃ->সুন্নাহ বাব->মুশরিকদের শিশু সন্তান সম্পর্কে হাঃ-৪৭১৮

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

একদা এক ব্যাক্তি বললো, হে আল্লাহর রাসুল! আমার পিতা কোথায়? তিনি বললেনঃ তোমার পিতা জাহান্নামে। অতঃপর যখন সে পিঠ ফিরিয়ে চলে যেতে লাগলো তখন তিনি বললেন, তোমার পিতা ও আমার পিতা জাহান্নামে।