সুনানে আবু দাউদ অঃ->ব্যবসা-বাণিজ্য বাব->বাগান ও জমি বর্গা দেয়া হাঃ-৩৪০৯

ইবনু ‘উমার (রা) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খায়বারের ইয়াহুদীদেরকে সেখানকার বাগান ও জমি এই শর্তে চাষাবাদ করতে দিয়েছিলেন যে, তারা নিজেদের খরচে তা চাষাবাদ করবে এবং রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- কে উৎপন্ন ফলের অর্ধেক প্রদান করবে। সহীহ: এর পূর্বেরটি দেখুন।


সুনান নাসাঈ অঃ->বর্গাচাষ বাব->বর্গাচাষ সম্পর্কে বর্ণিত ভাষাগত বিভিন্নতা হাঃ-৩৯২৯

ইবন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খায়বরের ইয়াহুদীদেরকে সেখানকার খেজুরগাছ গাছ দান করলেন এবং জমিও দান করলেন; যেন তারা নিজ খরচে সেখানে চাষাবাদ করে। যা সেখানে উৎপন্ন হবে, তাতে আমাদেরও অর্ধাংশ থাকবে।


সুনান নাসাঈ অঃ->বর্গাচাষ বাব->বর্গাচাষ সম্পর্কে বর্ণিত ভাষাগত বিভিন্নতা হাঃ-৩৯৩০

ইবন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খায়বরের ইয়াহুদীদেরকে সেখানকার খেজুরগাছ এবং জমি দান করেন এ শর্তে যে, তারা সেখানে নিজেদের খরচে পরিশ্রম করে যা উৎপন্ন করবে, তার অর্ধেক রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে দিতে হবে।