সুনানে ইবনে মাজাহ অঃ->বন্ধক বাব->জমি ভাড়া নেয়া হাঃ-২৪৫৩

ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি তার জমি বর্গা পদ্ধতিতে ভাড়া দিতেন। তার নিকট এক ব্যক্তি এসে তাকে বিন খাদীজ (রাঃ) -এর বরাতে বললো, রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জমি বর্গা দিতে নিষেধ করেছেন। তখন বিন উমর (রাঃ) তার কাছে গেলেন এবং আমিও তার সাথে গেলাম। বালাত নামক স্থানে তিনি তার সাক্ষাত পেয়ে এ সম্পর্কে তাকে জিজ্ঞেস করলেন। তিনি তাকে অবহিত করেন যে, রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বর্গাচাষ নিষিদ্ধ করেছেন। অতঃপর আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) জমি বর্গা দেয়া ত্যাগ করেন। [২৪৫৩]


সুনান নাসাঈ অঃ->বর্গাচাষ বাব->ফসলের তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য হাঃ-৩৯১৪

নাফে’ (রহঃ) থেকে বর্নিতঃ

রাফে’ ইব্‌ন খাদীজ (রাঃ) আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রাঃ) -কে এ মর্মে হাদীস শোনান যে, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জমি কেরায়া দিতে নিষেধ করেছেন।