আমর ইব্ন দীনার (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি ইব্ন উমর (রাঃ) -কে বলতে শুনেছিঃ আমরা মুখাবারা করায় কোন ক্ষতি মনে করতাম না। [মুআবিয়া (রাঃ) -এর খিলাফতের] প্রথম বছর রাফে’ ইব্ন খাদীজ (রাঃ) বললেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তা থেকে নিষেধ করেছেন। আমর ইব্ন দীনার (রহঃ) সূত্রে জাবির ইব্ন আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জমি কেরায়া দিতে নিষেধ করেছেন।