সুনানে আবু দাউদ অঃ->ব্যবসা-বাণিজ্য বাব->মুখাবারা (ভাগে বর্গা দেয়া) সম্পর্কে হাঃ-৩৪০৪

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘মুযাবানা’, ‘মুহাকালা’, ও ‘মু’আওয়ামা’ করতে নিষেধ করেছেন। আবুয–যুবাইর হাম্মাদের সূত্রে বর্ণনা করেন, তাদের (হাম্মাদ ও সা’ঈদ ইবনু মীনা’আ) উভয়ের একজন ‘মু’আওয়ামা’ বর্ণনা করেছেন এবং অন্যজন ‘বায়‘উস সিনীন’ (কয়েক বছরের অগ্রিম চুক্তিতে ক্রয়-বিক্রয়) কথা বর্ণনা করেছেন। অতঃপর তাদের বর্ণনা একই বিন্দুতে মিলিত হয়েছে। তিনি সানাইয়া নিষেধ করেছেন; কিন্তু ‘আরিয়ার’ অনুমতি দিয়েছেন। সহীহ : ইবনু মাজাহ (২২৬৬, ২২৬৭)।


সুনানে ইবনে মাজাহ অঃ->ব্যবসা-বাণিজ্য বাব->মুযাবানা ও মুহাকালা প্রসঙ্গে। হাঃ-২২৬৬

জাবির বিন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মুহাকালা ও মুযাবানা ধরনের ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন। [২২৬৬]


সুনান নাসাঈ অঃ->ক্রয়-বিক্রয় বাব->বিক্রিত দ্রব্য হতে দিছু বাধ দেওয়া হাঃ-৪৬৩৪

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘মুহাকালা’, মুযাবানা’, ‘মুখাবারা’, ‘মুআওমা’ এবং সুনীয়া১ ধরনের লেনদেন করতে নিষেধ করেছেন, কিন্তু ‘আরায়া’- এর অনুমুতি দিয়েছেন।