সুনানে আবু দাউদ অঃ->ব্যবসা-বাণিজ্য বাব->মুযাবানা পদ্ধতির ক্রয়-বিক্রয় হাঃ-৩৩৬১

ইবনু ‘উমার (রা:) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) গাছের খেজুর আন্দাজ করে খেজুরের বিনিময়ে ক্রয়-বিক্রয় করতে, আঙ্গুরকে কিশমিশের বিনিময়ে অনুমান করে ক্রয়-বিক্রয় করতে এবং খেতের ফসল গমের মাধ্যমে অনুমানে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন। সহীহঃ ইবনু মাজাহ (২২৬৫)।