সহিহ বুখারী অঃ->ক্রয়-বিক্রয় বাব->ধোঁকাপূর্ণ দালালী এবং এরূপ ক্রয়-বিক্রয় অবৈধ হওয়ার মতামত হাঃ-২১৪২

ইবনু ‘উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রতারণামূলক দালালী হতে নিষেধ করেছেন। (৬৯৬৩, মুসলিম ২১/৪, হাঃ ১৫১৬) (আ.প্র. ১৯৯৪, ই.ফা. ২০০৯)


সহিহ মুসলিম অঃ->ঈমান বাব->নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর বাণীঃ তোমরা আমার পরে পরস্পর হত্যাকাণ্ডে লিপ্ত হয়ে কাফিরে পরিণত হয়ো না হাঃ-১২৭

ইবনু ‘উমার (রাঃ)-এর সুত্রে থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ১২৮; ই.সে. ১৩২)


সহিহ মুসলিম অঃ->তাহারাত (পবিত্রতা) বাব->পাগড়ী ও কপালে মাসাহ করা সম্পর্কে হাঃ-৫২৩

মুগীরাহ্ (রা.) থেকে তার পিতা থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে অনুরূপ বর্ণিত আছে। (ই.ফা. ৫২৬, ই.সে. ৫৪২)


সহিহ মুসলিম অঃ->সালাত বাব->একই মাসজিদে দু’জন মুওয়ায্‌যিন রাখা ভাল হাঃ-৭২৯

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর দু’জন মুওয়ায্‌যিন ছিলঃ বিলাল (রাঃ) এবং অন্ধ ‘আবদুল্লাহ ইবনু উম্মু মাকতূম (রাঃ)। (ই. ফা. ৭২৭, ই. সে. ৭৪২)


সহিহ মুসলিম অঃ->সালাত বাব->তাসমী’ , তাহমীদ ও আমীন সর্ম্পকে হাঃ-৮০৫

আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছ থেকে (উপরের হাদীসের) অনুরুপ বর্ণিত হয়েছে।(ই.ফা. ৮০২, ই.সে. ৮১৪ )


সহিহ মুসলিম অঃ->কিতাবুস্‌ সিয়াম (রোজা) বাব->সুবহে সাদিকের পূর্বে পানাহার করা বৈধ, তবে সুবহে সাদিকের সাথে সাথেই সওম আরম্ভ হয়ে যায়, কুরআনে বর্ণিত ‘ফাজ্‌র’ শব্দের অর্থ হচ্ছে সুব্‌হি সাদিক, এ সময় হতেই সওম আরম্ভ হয় এবং ফাজ্বরের সলাতের সময় শুরু হয়, সওমের বিধি-বিধানের সাথে সুব্‌হি কাযিবের কোন সম্পর্ক নেই হাঃ-২৪২৯

‘আয়িশাহ্ (রাঃ) নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্নিতঃ

অনুরূপ বর্ণনা করেছেন। (ই.ফা. ২৪০৬, ই.সে. ২৪০৬)


সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->মাক্কাহ্ ও মাদীনার মাসজিদদ্বয়ে সলাত আদায়ের ফাযীলাত হাঃ-৩২৭৩

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

এ সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর অনুরূপ বর্ণিত হয়েছে। (ই.ফা. ৩২৪৮, ই.সে. ৩২৪৫)


সহিহ মুসলিম অঃ->ক্রয়-বিক্রয় বাব->পণ্যদ্রব্য (বাজারে নিয়ে আসার আগেই) এগিয়ে গিয়ে ক্রয় করা হারাম হাঃ-৩৭১২

ইবনু ‘উমার (রাঃ) সূত্রে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্নিতঃ

ইবনু ‘উমার (রাঃ) সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে ‘উবাইদুল্লাহ (রহঃ) হতে ইবনু নুমায়রের বর্ণনার অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৩৬৭৮, ই.সে. ৩৬৭৮)


সহিহ মুসলিম অঃ->ক্রয়-বিক্রয় বাব->ফল পরিপক্ক হওয়ার পূর্বে বিক্রি করা নিষেধ হাঃ-৩৭৫৯

ইবনু ‘উমার (রা.) সূত্রে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্নিতঃ

‘আবদুল ওয়াহব বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। (ই.ফা. ৩৭২৪, ই.সে. ৩৭২৪)


সহিহ মুসলিম অঃ->ক্রয়-বিক্রয় বাব->ফল পরিপক্ক হওয়ার পূর্বে বিক্রি করা নিষেধ হাঃ-৩৭৬০

ইবনু ‘উমার (রা.)-এর সূ্ত্রে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্নিতঃ

মালিক ও ‘উবাইদুল্লাহ (রহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেন। (ই.ফা. ৩৭২৫, ই.সে. ৩৭২৫)


সহিহ মুসলিম অঃ->পানীয় বস্তু বাব->ঈমানদার লোক এক আঁতে খায় আর কাফির লোক সাত আঁতে খায় হাঃ-৫২৬৮

ইবনু ‘উমার (রাঃ) সনদ থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে হুবহু বর্ণনা করেছেন। (ই.ফা. ৫২০০, ই.সে. ৫২১২)


সহিহ মুসলিম অঃ->পানীয় বস্তু বাব->ঈমানদার লোক এক আঁতে খায় আর কাফির লোক সাত আঁতে খায় হাঃ-৫২৭১

জাবির (রাঃ) এর সনদ থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে হুবহু রিওয়ায়াত আছে। এখানে রাবী ‘উমার (রাঃ)-এর কথা বর্ণনা করেন নি। (ই.ফা. ৫২০৩, ই.সে. ৫২১৫)


সহিহ মুসলিম অঃ->পোশাক ও সাজসজ্জা বাব->পরচুল সংযোজনকারিণী, সংযোজন প্রার্থিনী, মানবদেহে চিত্র অঙ্কনাকরিণী, চিত্র অঙ্কন প্রার্থিনী, ভুরুর পশম উৎপাটনকারিণী ও উৎপাটন প্রার্থিনী, দাঁতের মাঝে দর্শনীয় ফাঁকে সুষমা তৈরিকারিণী ও আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধন কারিণীদের ক্রিয়াকলাপ অবৈধ হাঃ-৫৪৬৪

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পরচুল সংযোজনকারিণী ও সংযোজন প্রার্থিনী এবং মানবদেহে চিত্র অঙ্কনকারিণী ও অঙ্কন প্রার্থিনীদের অভিশাপ করেছেন। (ই.ফা. ৫৩৮৭, ই.সে. ৫৪০৮)


সহিহ মুসলিম অঃ->সালাম বাব->বিড়াল হত্যা করা হারাম হাঃ-৫৭৪৬

আবূ হুরাইরাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

নাস্‌র ইবনু ‘আলী জাহ্‌যামী (রহঃ) ... আবূ হুরাইরাহ্‌ (রাঃ)-এর সানাদে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে উপরোক্ত হাদীসের সমার্থবোধক হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৫৬৫৮, ই.সে. ৫৬৮৮)


সহিহ মুসলিম অঃ->ফযীলত বাব->আমাদের নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর জন্য ‘হাওয’ (কাওসার) প্রমাণিত হওয়া এবং হাওযের বিবরণ হাঃ-৫৮৮১

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে ‘উবায়দুল্লাহ্‌র বর্ণিত হাদীসের হুবহু হাদীস বর্ণনা করেছেন।


সহিহ মুসলিম অঃ->ফযীলত বাব->ছেলেদের প্রতি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর দয়া, বিনয়, আন্তরিকতা এবং তাঁর মর্যাদা হাঃ-৫৯২৩

আবূ হুরাইরাহ্ (রাঃ)-এর সানাদে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্নিতঃ

অবিকল হাদীস রিওয়ায়াত করেছেন। (ই.ফা.৫৮২২, ই.সে.৫৮৫৭)


সহিহ মুসলিম অঃ->সদ্ব্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার বাব->মু’মিনদের পারস্পারিক সহমর্মিতা, সহানুভূতি ও সহযোগিতা হাঃ-৬৪৮৪

নু’মান ইবনু বাশীর (রাঃ) থেকে বর্নিতঃ

ইবনু নুমায়র (রহঃ) ..... নু’মান ইবনু বাশীর (রাঃ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে অনুরূপ বর্ণনা করেছেন । (ই.ফা. ৬৩৫৪, ই.সে. ৬৪০৪)


সহিহ মুসলিম অঃ->সদ্ব্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার বাব->বিড়াল ও যে প্রাণী (মানুষকে) কষ্ট দেয় না, তাদেরকে সাজা দেয়া নিষিদ্ধ হাঃ-৬৫৭২

আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

নাস্‌র ইবনু ‘আলী আল জাহযামী (রহঃ) ..... আবূ হুরাইরাহ্ (রাঃ)-এর সানাদে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে হুবুহু হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৪৩৯, ই.সে. ৬৪৯০)


সহিহ মুসলিম অঃ->কিয়ামত, জান্নাত ও জাহান্নামের বর্ণনা বাব->কোন লোকই তার ‘আমালের দ্বারা জান্নাতে যেতে পারবে না, বরং আল্লাহর রহমতের মাধ্যমে জান্নাতে যাবে হাঃ-৭০১১

জাবির (রাঃ)-এর সানাদে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্নিতঃ

অবিকল বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৮৫৭, ই.সে. ৬৯১৪)


সুনানে আবু দাউদ অঃ->হজ্জ বাব->(মাথার) চুল জট পাকানো হাঃ-১৭৪৮

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

নাবী রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মধু দিয়ে তাঁর মাথার চুল জট পাকিয়েছেন। [১৭৪৮] দুর্বল : মিশকাত (২৫৪৮)।


সুনানে আবু দাউদ অঃ->হজ্জ বাব->মুহরিম ব্যক্তি কেমন পোশাক পরিধান করবে? হাঃ-১৮২৪

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূত্রে পূর্ব বর্ণিত হাদীসের সমার্থবোধক হাদীস বর্ণনা করেছেন।


সুনানে আবু দাউদ অঃ->শিষ্টাচার বাব->সুপারিশ করা হাঃ-৫১৩৩

আবূ মূসা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। [৫১৩১]


সুনানে ইবনে মাজাহ অঃ->বিবাহ বাব->পরচুলা সংযোগকারিণী ও উল্কি অংকনকারিণী । হাঃ-১৯৮৭

ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সেই নারীকে অভিসম্পাত করেছেন, যে কৃত্রিম চুল সংযোজন করে এবং যে তা করায় এবং যে দেহে উল্কি অংকন করে এবং যে তা করায়। [১৯৮৭]


সুনানে ইবনে মাজাহ অঃ->হজ্জ বাব->মীকাত অতিক্রম করেও কোরবানীর পশু নেয়া যায় হাঃ-৩১০২

ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুদায়দ নামক স্থান থেকে তাঁর কোরবানী পশু ক্রয় করেন। [৩১০২] তাহকীক আলবানীঃ সানাদটি দুর্বল, হাদীসটি ইবনু উমার থেকে মাওকুফ সুত্রে বর্ণিত হয়েছে, [সহীহ হলোঃ নবী বড় হজ্জের সময় তার হাদীসকে (কুরবানীর পশুকে) যুল হুলায়ফাহ থেকে তাড়িয়ে নিতেন]।


সুনানে ইবনে মাজাহ অঃ->পানীয় ও পানপাত্র বাব->শরাবের পাত্রে নাবীয বানানো নিষেধ হাঃ-৩৪০২

ইবনু উমার (রাঃ), থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তৈলাক্ত পাত্রে ও কদুর খোলে নাবীয তৈরী করতে নিষেধ করেছেন। [৩৪০২] তাহকীক আলবানীঃ সহীহ।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->মাথার কিছু অংশ মুড়ান এবং কিছু রেখে দেওয়া নিষেধ হাঃ-৫২২৮

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাথায় কিছু চুল রেখে কিছু মুড়াতে নিষেধ করেছেন।