সহিহ মুসলিম অঃ->ক্রয়-বিক্রয় বাব->কোন জন্তুর ওলান ফুলিয়ে বিক্রির হুকুম হাঃ-৩৭২৫

আবূ হুরাইরাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি ওলানে দুধ ফুলান বকরী কিনবে তার জন্য ইচ্ছার স্বাধীনতা থাকবে। ইচ্ছা করলে ক্রয় ঠিক রাখবে আর ইচ্ছা করলে এক সা’ খেজুরসহ ফেরত দিবে- এজন্য উত্তম গম দেয়া জরুরী নয়। (ই.ফা. ৩৬৯১, ই.সে. ৩৬৯১)