সহিহ বুখারী অঃ->ক্রয়-বিক্রয় বাব->শহরবাসী পল্লীবাসীর জন্য দালালীর মাধ্যমে কোন সামগ্রী ক্রয় করবে না। হাঃ-২১৬১

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, গ্রামবাসীর পক্ষে শহরবাসীর বিক্রি করা হতে আমাদেরকে নিষেধ করা হয়েছে।


সুনান নাসাঈ অঃ->ক্রয়-বিক্রয় বাব->নগরবাসী কর্তৃক গ্রাম্য লোকের পণ্য বিক্রি করা হাঃ-৪৪৯৩

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নগরবাসী কর্তৃক কোন গ্রাম্য লোকের মাল বিক্রয় করতে নিষেধ করেছেন, যদিও সে তার পিতা বা ভাই হয়।


সুনান নাসাঈ অঃ->ক্রয়-বিক্রয় বাব->নগরবাসী কর্তৃক গ্রাম্য লোকের পণ্য বিক্রি করা হাঃ-৪৪৯৪

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, কোন গ্রাম্য লোকের মাল বিক্রয় করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে।