সহিহ বুখারী অঃ->মাগাযী বাব->খাইবার [৪৭]-এর যুদ্ধ হাঃ-৪২১৭

ইবনু 'উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খাইবার যুদ্ধের দিন গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন। [৮৫৩] (আ. প্র ৩৮৯৬, ই.ফা. ৩৮৯৯)


সহিহ মুসলিম অঃ->তাহারাত (পবিত্রতা) বাব->স্থির পানিতে প্রস্রাব করা নিষেধ করা হাঃ-৫৪২

জাবির (রা.) থেকে বর্নিতঃ

রসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জমা পানিতে প্রস্রাব করতে নিষেধ করেছেন। (ই.ফা. ৫৪৬, ই.সে. ৫৬২)


সহিহ মুসলিম অঃ->মুসাফিরদের সালাত ও তার কসর বাব->রাত্রিকালের সলাত দু' দু' রাক‘আত, আর রাত্রির শেষে এক রাক‘আত বিতর হাঃ-১৬৩৯

আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ থেকে বর্নিতঃ

তিনি বলেন, যে ব্যক্তি রাতের বেলায় নাফ্‌ল সলাত আদায় করবে সে যেন বিত্‌র সলাত সর্বশেষে আদায় করবে। কেননা, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এভাবেই সলাত আদায় করতে আদেশ করতেন। (ই.ফা. ১৬২৪, ই.সে. ১৬৩১)


সহিহ মুসলিম অঃ->জুমু’আ বাব->জুমু‘আর সলাতের পর সুন্নাত সলাত সম্পর্কে হাঃ-১৯২৪

আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি জুমু‘আর সলাত আদায় করে ফিরে এসে নিজ বাড়িতে দু’ রাক‘আত (সুন্নাত) সলাত আদায় করতেন। তিনি পুনরায় বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাই করতেন। (ই.ফা. ১৯০৯, ই.সে. ১৯১৫)


সহিহ মুসলিম অঃ->জিহাদ ও এর নীতিমালা বাব->যুদ্ধে নারী ও শিশুদের হত্যা করা হারাম হাঃ-৪৪৩৯

‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর কোন এক যুদ্ধে একজন মহিলাকে মৃত অবস্থায় পাওয়া গেল। তিনি তখন নারী ও শিশুদের হত্যা করতে বারণ করেছিলেন। (ই.ফা. ৪৩৯৭, ই.সে. ৪৩৯৭)


সহিহ মুসলিম অঃ->সালাম বাব->সর্প ইত্যাদি হত্যা প্রসঙ্গ হাঃ-৫৭২৩

নাফি’ (রহঃ) থেকে বর্নিতঃ

নাফি’ (রহঃ) খবর দিয়েছেন যে, তিনি আবূ লুবাবাহ্‌ (রাঃ) -কে ইবনু ‘উমার (রাঃ) -এর নিকট (হাদীসের) সংবাদ দিতে শুনেছেন এ মর্মে যে, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) গৃহের (ছোট-খাটো) সাপগুলো হত্যা করতে বারণ করেছেন। (ই.ফা. ৫৬৩৫, ই.সে. ৫৬৬৫)


সুনান নাসাঈ অঃ->বিতর, তাহাজ্জুদ এবং দিনের নফল সালাত বাব->যানবাহনের উপর বিত্‌রের সালাত আদায় করা হাঃ-১৬৮৬

ইব্‌ন উমর (রহঃ) থেকে বর্নিতঃ

রাসুলুলাহ্‌ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কখনো কখনো যানবাহনের উপরও বিত্‌রের সালাত আদায় করে নিতেন।


সুনান নাসাঈ অঃ->নিকাহ্‌ বাব->শিগার (পদ্ধতির বিবাহ )১ হাঃ-৩৩৩৪

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘শিগার’ করতে নিষেধ করেছেন।


সুনান নাসাঈ অঃ->শিকার ও যবেহকৃত জন্তু বাব->পালিত গাধার গোশত খাওয়া হারাম হাঃ-৪৩৩৬

ইবন্ উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খায়বর বিজয়ের দিন গৃহপালিত গাধার গোশ্ত খেতে নিষেধ করেন।


সুনান নাসাঈ অঃ->ক্রয়-বিক্রয় বাব->বহিরাগত লোকের পণ্য খরিদের জন্য অগ্রসর হওয়া হাঃ-৪৪৯৮

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বহিরাগত আমদানীকারকের সাথে শহরের বাইরে গিয়ে সাক্ষাত করতে নিষেধ করেছেন।


সুনান নাসাঈ অঃ->ক্রয়-বিক্রয় বাব->উপযুক্ত হওয়ার পূর্বে ফল বিক্রয় হাঃ-৪৫২০

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফলের উপযুক্ততা প্রকাশের পূর্বে তা বিক্রয় করতে নিষেধ করেছেন।


সুনান নাসাঈ অঃ->ক্রয়-বিক্রয় বাব->গর্ভস্থ শাবকের শাবককে বিক্রয় করা হাঃ-৪৬২৪

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পেটের বাচ্চার বাচ্চাকে বিক্রয় করতে নিষেধ করেছেন।


সুনান নাসাঈ অঃ->ক্রয়-বিক্রয় বাব->‘ওয়ালা’ বিক্রয় হাঃ-৪৬৫৮

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘ওয়ালা’ বিক্রয় বা হেবা করতে নিষেধ করেছেন।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->পরচুলা ব্যবহারকারিণীর উপর লা'নত হাঃ-৫২৪৯

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) চুলে (পরচুলা) যোজনা করে এমন মহিলার উপর লা'নত করেছেন।


সুনান নাসাঈ অঃ->বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান] বাব->কদুর খোল এবং আলকাতরা মাখানো কলসির নাবীয নিষেধ হাঃ-৫৬৩১

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আলকাতরা মাখানো কলস ও কদুর খোল থেকে নিষেধ করেছেন।