সহিহ বুখারী অঃ->ক্রয়-বিক্রয় বাব->মুনাবাজার (পরস্পর নিক্ষেপের) দ্বারা ক্রয়-বিক্রয় করা। হাঃ-২১৪৬

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) স্পর্শ ও নিক্ষেপের পদ্ধতিতে ক্রয়-বিক্রয় নিষেধ করেছেন।


সহিহ মুসলিম অঃ->কোরআনের মর্যাদাসমূহ ও এতদসংশ্লিষ্ট বিষয় বাব->যে সকল ওয়াক্তে সলাত আদায় করা নিষেধ হাঃ-১৮০৫

আবূ হুরায়রাহ্ (রাযিঃ) থেকে বর্নিতঃ

আসরের সলাতের পর থেকে সূর্যাস্ত না হওয়া পর্যন্ত এবং ফজরের সলাতের পর থেকে সূর্য উদিত না হওয়া পর্যন্ত রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-সলাত আদায় করতে নিষেধ করেছেন। [৩৯] (ই.ফা, ১৭৯০.ই.সে. ১৭৯৭)


সহিহ মুসলিম অঃ->কিতাবুস্‌ সিয়াম (রোজা) বাব->‘ঈদুল ফিতর ও ‘ঈদুল আযহার দিনে সিয়াম পালন করা হারাম হাঃ-২৫৬২

আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দু’দিন সিয়াম পালন করতে নিষেধ করেছেন – কুরবানীর ঈদের দিন আর ‘ঈদুল ফিত্‍রের দিন। (ই. ফা. ২৫৩৯ ই. সে. ২৫৩৮)


সুনান নাসাঈ অঃ->ক্রয়-বিক্রয় বাব->মুলামাসা বিক্রয় হাঃ-৪৫০৯

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিষেধ করেছেন ‘মুলামাসা’ এবং ‘মুনাবাযা’ প্রণালীতে ক্রয়-বিক্রয় করতে।