সহিহ বুখারী অঃ->তালাক বাব->লি'আনকারিণীকে সন্তান অর্পণ করা হবে। হাঃ-৫৩১৫

ইবনু 'উমার (রাঃ) থেকে বর্নিতঃ

যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক লোক ও তার স্ত্রীকে লি'আন করালেন এবং সন্তানের পৈত্রিক সম্পর্ক ছিন্ন করে উভয়কে বিচ্ছিন্ন করে দিলেন। আর সন্তান মহিলাকে দিয়ে দিলেন।(আধুনিক প্রকাশনী- ৪৯২৪, ইসলামিক ফাউন্ডেশন- ৪৮১৯)


সহিহ বুখারী অঃ->উত্তরাধিকার বাব->যাদের উপর লি’আন করা হয় তাদের মীরাস। হাঃ-৬৭৪৮

ইব্‌নু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

যে, নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)- এর এক ব্যক্তি নিজের স্ত্রীর উপর লি’আন করেছিল। এবং তার সন্তানটিকেও অস্বীকার করল। তখন নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) তাদের দু’জনকে বিচ্ছেদ করে দিলেন এবং সন্তানটি মহিলাকে দিয়ে দিলেন। (আধুনিক প্রকাশনী- ৬২৮০, ইসলামিক ফাউন্ডেশন- ৬২৯২)


সহিহ মুসলিম অঃ->লি’আন বাব->লি'আন সম্পর্কে হাঃ-৩৬৪৫

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একজন আনসারী পুরুষ ও তার স্ত্রীর মধ্যে লি’আন করালেন এবং তাদের আলাদা করে দিলেন। (ই.ফা.৩৬১১, ই.সে.৩৬১১)


সুনানে ইবনে মাজাহ অঃ->তালাক বাব->লিআন ( অভিশাপযুক্ত শপথ )। হাঃ-২০৬৯

ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, এক ব্যক্তি তার স্ত্রীকে লিআন করায় এবং তার গর্ভের সন্তানকে অস্বীকার করে। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদের দু’জনের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেন এবং সন্তানটি উক্ত নারীর সাথে যুক্ত করেন। [২০৬৯]


সুনান নাসাঈ অঃ->তালাক বাব->লি'আনের কারণে সন্তানকে পিতা থেকে সম্বন্ধচ্যুত করা এবং তাকে তার মায়ের সাথে যুক্ত করা হাঃ-৩৪৭৭

ইবন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন: রাসুলুল্লাহ (সাঃ) পুরুষ এবং তার স্ত্রী মধ্যে লি'আন করার আদেশ দেন এবং তাদের পৃথক করে দেন আর সন্তানকে তার মায়ের সাথে (বংশধারা) যুক্ত করেন।