সুনানে ইবনে মাজাহ অঃ->তালাক বাব->ইদ্দাত পালনরত অবস্থায় নারীরা কি বাইরে যেতে পারে? হাঃ-২০৩৩

ফাতিমাহ বিনতু কায়স (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বললেন, হে আল্লাহর রসূল! আমার আশংকা হয় যে, কেউ হয়তো আমার ঘরে জোরপূর্বক ঢূকে আমার ক্ষতি করবে। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে অন্য স্থানে চলে যাওয়ার অনুমতি দেন। [২০৩৩]


সুনান নাসাঈ অঃ->তালাক বাব->চূড়ান্ত তালাকপ্রাপ্তা নারীর জন্য ইদ্দতের সময় তার বসত ঘর থেকে বের হওয়ার অনুমতি হাঃ-৩৫৪৭

হিশাম (রহঃ) থেকে বর্নিতঃ

ফাতিমা বিন্‌ত কায়স (রাঃ) বলেনঃ আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্‌! আমার স্বামী আমাকে তিন তালাক দিয়েছে; এখন আমার ভয় হয়, আমার নিকট অতর্কীতে কেউ (কোন চোর) ঢুকে পড়তে পারে। তখন তিনি তাকে সেখান থেকে অন্যত্র যাওয়ার অনুমতি দিলেন।