শা’বী (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেনঃ আমি ফাতিমা বিন্ত কায়স নিকট গেলাম এবং তাঁর নিকট তার ব্যাপারে রাসূলুল্লাহ্ (সাঃ)-এর ফয়সালার কথা জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ তাঁর স্বামী তাকে চূড়ান্ত (তিন) তালাক দেন। তিনি রাসূলুল্লাহ্ (সাঃ)-এর নিকট তার বাসস্থান ও খোরপোশের ব্যাপারে তার বিরুদ্ধে অভিযোগ করলাম। তিনি (ফাতিমা (রাঃ)) বলেনঃ তিনি আমার জন্য বাসস্থান ও খরচাদি দেওয়ার কথা বললেন না। আর তিনি আমাকে ইব্ন উম্মু মাকতূমের ঘরে ইদ্দত পালন করার আদেশ দেন।