সুনান নাসাঈ অঃ->ক্রয়-বিক্রয় বাব->ক্রয়-বিক্রয়ে শর্ত করলে বিক্রি ও শর্ত উভয়ই বৈধ হাঃ-৪৬৪১

জাবির ইব্‌ন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর সঙ্গে সফর করছিলাম। আমি একটি পানি আনয়নকারী উটের উপর সওয়ার ছিলাম। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন: তুমি এটা এত মূল্যে বিক্রয় করবে? আল্লাহ্‌ তোমায় ক্ষমা করুন। আমি বললাম: ইয়া রাসূলুল্লাহ! এটা আপনারই। তিনি আবার বললেনঃ তুমি এটা এতো মূল্যে বিক্রয় করবে কি? আমি বললামঃ ইয়া রাসূলুল্লাহ! এটা আপনারই। তিনি বললেনঃ তুমি কি এটা এতো মূল্যে বিক্রয় করবে? আমি বললাম: হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ! এটা আপনারই। আবু নাযরা(রহঃ) বলেনঃ “আল্লাহ্‌ তোমায় ক্ষমা করুন”- এমন একটি কথা, যা মুসলমানগণ বলে থাকে; এই এই কাজ কর, আল্লাহ্‌ তোমায় ক্ষমা করবেন।