সহিহ মুসলিম অঃ->দুধপান বাব->(কোন মহিলার দুধ) এক বা দু’ চুমুক খাওয়া প্রসঙ্গে হাঃ-৩৪৮৩

উম্মুল ফায্‌ল (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, এক বেদুঈন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–এর কাছে এলো। সে বলল, হে আল্লাহর নাবী, আমার এক স্ত্রী ছিল। তার উপর আর একটি বিবাহ করলাম। এমতাবস্থায় প্রথমা স্ত্রী বলছে যে, সে আমার নবাগতা স্ত্রীকে এক চুমুক বা দু’চুমুক দুধ পান করিয়েছে। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, এক চুমুক বা দু’চুমুক হারাম করে না। ‘আম্‌র (রহঃ) বলেন, ‘আবদুল্লাহ ইবনু হারিস ইবনু নাওফাল-এর বর্ণনায় অনুরূপ আছে। (ই.ফা. ৩৪৫৬, ই.স. ৩৪৫৫)


সহিহ মুসলিম অঃ->দুধপান বাব->(কোন মহিলার দুধ) এক বা দু’ চুমুক খাওয়া প্রসঙ্গে হাঃ-৩৪৮৫

উম্মুল ফায্‌ল (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ একবার দু’বার দুধপান অথবা এক চুমুক, দু’চুমুক হারাম সাব্যস্ত করে না। (ই.ফা. ৩৪৫৮, ই.সে. ৩৪৫৭)


সহিহ মুসলিম অঃ->দুধপান বাব->(কোন মহিলার দুধ) এক বা দু’ চুমুক খাওয়া প্রসঙ্গে হাঃ-৩৪৮৭

উম্মুল ফায্‌ল (রাঃ) নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একবার কিংবা দু’বার চুমুকে হারাম করে না। (ই.ফা. ৩৪৬০, ই.সে. ৩৪৫৯)


সুনানে আবু দাউদ অঃ->বিবাহ বাব->পাঁচ ঢোকের কম দুধপানে নিষিদ্ধ সম্পর্ক স্থাপিত হয় কিনা? হাঃ-২০৬৩

‘আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ একবার অথবা দুইবার চোষার কারণে বৈবাহিক সম্পর্ক স্থাপন হারাম হয় না।


সুনানে ইবনে মাজাহ অঃ->বিবাহ বাব->এক ঢোক অথবা দু’ ঢোক দুধপানে হুরমত সাব্যস্ত হয় না। হাঃ-১৯৪০

উম্মুল ফাদল (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, এক ঢোক অথবা দু’ ঢোক দুধপান (দুধপানজনিত বৈবাহিক সম্পর্ক স্থাপন) হারাম করে না। [১৯৪০]


সুনানে ইবনে মাজাহ অঃ->বিবাহ বাব->এক ঢোক অথবা দু’ ঢোক দুধপানে হুরমত সাব্যস্ত হয় না। হাঃ-১৯৪১

আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ এক ঢোক বা দু’ ঢোক দুধপানে (দুধপানজনিত) বৈবাহিক নিষিদ্ধতা প্রতিষ্ঠিত হয় না। [১৯৪১]


সুনান নাসাঈ অঃ->নিকাহ্‌ বাব->কতটুকু দুধ পান করা (বিবাহ) হারাম করে হাঃ-৩৩০৯

আবদুল্লাহ্ ইবন যুবায়র (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার এবং দু’বার (স্তন) চোষণ করা হারাম করে না।


সুনান নাসাঈ অঃ->নিকাহ্‌ বাব->কতটুকু দুধ পান করা (বিবাহ) হারাম করে হাঃ-৩৩১০

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ একবার এবং দু’বার (স্তন) চোষণ করা হারাম করে না।


সুনান নাসাঈ অঃ->নিকাহ্‌ বাব->কতটুকু দুধ পান করা (বিবাহ) হারাম করে হাঃ-৩৩১১

কাতাদা (রহঃ) থেকে বর্নিতঃ

আমরা ইবরাহীম ইব্ন ইয়াযীদ নখঈকে (রহঃ) দুধপান সম্বন্ধে প্রশ্ন করে লিখেছিলাম। (উত্তরে) তিনি লিখলেন, শুরায়হ (রহঃ) আমাদেরকে বর্ণনা করেছেন, আলী (রাঃ) এবং ইব্ন মাসঊদ (রাঃ) বলতেনঃ দুধপান অল্প হোক অথবা অধিক হোক, তা (বিবাহ) হারাম করে। তার কিতাবে আরো ছিল, আবূ শা’ছা মুহারিবী (রহঃ) বর্ণনা করেছেন—আয়েশা (রাঃ) তাঁর কাছে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলতেনঃ একবার, দু’বার (অতর্কিতে) চুষে নিলে, তা হারাম করে না।