সুনান নাসাঈ অঃ->নিকাহ্‌ বাব->যে পুরুষের সুত্রে দুধ (মহিলার দুধ পান করানো দ্বারা পুরুষের সাথেও সম্পর্ক স্থাপিত হয়) হাঃ-৩৩১৪

উরওয়া (রহঃ) থেকে বর্নিতঃ

আয়েশা (রাঃ) বলেছেন, আমার দুধ সম্পর্কীয় চাচা আবূল জা’দ আগমন করলে আমি তাকে ফিরিয়ে দিয়েছিলাম। রাবী বলেন, হিশাম (রহঃ) বলেছেনঃ তিনি ছিলেন আবূল কু’আইস (রাঃ)। এরপর রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আগমন করলে আমি তাকে অবহিত করলাম, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তাকে অনুমতি দেবে।