সুনানে ইবনে মাজাহ অঃ->বিবাহ বাব->মহিলাদের মাহর (মোহরানা) হাঃ-১৮৮৬

আবূ সালামাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি আয়িশাহ (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর স্ত্রীদের মাহর কতো ছিলো? তিনি বলেন, তার স্ত্রীদের মাহরের পরিমাণ ছিলো বার উকিয়া ও এক নাশ। তুমি কি জানো, নাশ কী? তাহলো অর্ধ উকিয়া। আর তাহলো পাঁচশত দিরহামের সমান। [১৮৮৬]


সুনান নাসাঈ অঃ->নিকাহ্‌ বাব->মোহরের ব্যাপারে ইনসাফ করা হাঃ-৩৩৪৭

আবূ সালাম (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি আয়েশা (রা:)-কে এ ব্যাপারে প্রশ্ন করেছিলাম। তিনি বলেন : রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সাড়ে বার আওকিয়ায় বিবাহ করেছেন, আর এর পরিমাণ পাচশ দিরহাম।