সহিহ বুখারী অঃ→বিয়ে-শাদী বাব→কন্যার অসন্তুষ্টিতে পিতা তার বিয়ে দিলে তা বাতিল বলে গণ্য হবে। হাঃ-৫১৩৯

‘আবদুর রহমান ইব্‌নু ইয়াযীদ এবং মুজাম্মি’ ইব্‌নু ইয়াযীদ থেকে বর্নিতঃ

‘খিযামা’ নামীয় এক লোক তার মেয়েকে তার অনুমতি ব্যতীত বিয়ে দেন। পরবর্তী অংশ পূর্বোক্ত হাদীসের ন্যায়।(আধুনিক প্রকাশনী- ৪৭৬০, ইসলামিক ফাউন্ডেশন- ৪৭৬৩)


সুনান নাসাঈ অঃ→নিকাহ্‌ বাব→কোন নারী এবং তার ফুফুকে একত্রে বিবাহ করা প্রসঙ্গে হাঃ-৩২৮৮

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, কোন নারী ও তার ফুফুকে একত্রে বিবাহ করবে না। আর কোন নারী ও তার খালাকে একত্রে বিবাহ করবে না।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...