ইব্নু ‘উমর (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রতি শনিবার কুবা মসজিদে আসতেন, কখনো পদব্রজে, কখনো সওয়ারীতে। ‘আবদুল্লাহ্ ইব্নু ‘উমর (রাঃ)-ও ঐরূপ করতেন।
ইবনু ‘উমর (রাঃ) থেকে বর্নিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুবার মসজিদে কখনো পায়ে হেঁটে আবার কখনো, সওয়ার হয়েও আসতেন। (আধুনিক প্রকাশনী- ৬৮১৫, ইসলামিক ফাউন্ডেশন- ৬৮২৭)
ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পদব্রজে বা বাহনে চড়ে কুবায় আসতেন। (ই.ফা. ৩২৫৭, ই.সে. ৩২৫৪)
‘আব্দুল্লাহ ইবনু দীনার (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি ‘আব্দুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)-কে বলতে শুনেছেন যে, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বাহনে চড়ে এবং পদব্রজে কুবায় আসতেন। [৪৪] (ই.ফা. ৩২৫৯, ই.সে. ৩২৫৬)
‘আবদুল্লাহ ইবনু দীনার (রহঃ) থেকে বর্নিতঃ
ইবনু ‘উমার (রাঃ) প্রতি শনিবার কুবায় আসতেন। তিনি বলতেন, আমি রসূলু্ল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে প্রতি শনিবার এখানে আসতে দেখেছি। (ই.ফা. ৩২৬১, ই.সে. ৩২৫৮)
ইব্ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন : রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুবাতে গমন করতেন সওয়ার হয়ে এবং পদব্রজে।