সহিহ বুখারী অঃ->মক্কা ও মদীনার মসজিদে সালাতের মর্যাদা বাব->মক্কা ও মদীনার মসজিদে সালাতের মর্যাদা। হাঃ-১১৯০

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মসজিদুল হারাম ব্যতীত আমার এ মসজিদে সালাত আদায় করা অপরাপর মসজিদে এক হাজার সালাতের চেয়ে উত্তম।


সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->মাক্কাহ্ ও মাদীনার মাসজিদদ্বয়ে সলাত আদায়ের ফাযীলাত হাঃ-৩২৬৫

আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, আমার এ মাসজিদে (মাসজিদে নাবাবীতে) এক (রাক’আত) সলাত মাসজিদুল হারাম ব্যতীত অন্য কোন মাসজিদে এক হাজার (রাক’আত) সলাতের চেয়েও উত্তম। (ই.ফা. ৩২৪০, ই.সে. ৩২৩৭)


সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->মাক্কাহ্ ও মাদীনার মাসজিদদ্বয়ে সলাত আদায়ের ফাযীলাত হাঃ-৩২৬৬

আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমার এ মাসজিদে এক (রাক’আত) সলাত মাসজিদুল হারাম ব্যতীত অন্য সকল মাসজিদে আদায়কৃত এক হাজার (রাক’আত সলাতের তুলনায় অধিক ফাযীলাতপূর্ণ)। (ই.ফা. ৩২৪১, ই.সে. ৩২৩৮)


সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->মাক্কাহ্ ও মাদীনার মাসজিদদ্বয়ে সলাত আদায়ের ফাযীলাত হাঃ-৩২৭০

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, আমার এ মাসজিদে এক (রাক’আত) সলাত মাসজিদুল হারাম ব্যতীত অন্য যে কোন মাসজিদে এক হাজার (রাক’আত) সলাতের চেয়ে অধিক ফাযীলাতপূর্ণ। (ই.ফা. ৩২৪৫, ই.সে. ৩২৪২)


সুনানে ইবনে মাজাহ অঃ->সালাত আদায় করা ও তার নিয়ম কানুন বাব->মাসজিদুল হারাম আর মাসজিদে নাববীতে সালাত পড়ার ফাযীলাত। হাঃ-১৪০৪

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, মাসজিদুল হারাম ব্যতীত, অন্যান্য মাসজিদে পড়া সলাতের তুলনায় আমার এ মাসজিদে পড়া সালাত হাজার গুন শ্রেষ্ঠ। ১/১৪০৪ (১). আবূ হুরায়রা (রাঃ)। [১৪০৪]


সুনানে ইবনে মাজাহ অঃ->সালাত আদায় করা ও তার নিয়ম কানুন বাব->মাসজিদুল হারাম আর মাসজিদে নাববীতে সালাত পড়ার ফাযীলাত। হাঃ-১৪০৫

ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, অন্যান্য মাসজিদে পড়া সালাত অপেক্ষা আমার এ মাসজিদে পড়া সালাত হাজার গুন উত্তম (ফাযীলাতপূর্ণ) মাসজিদুল হারাম ব্যতীত। [১৪০৫]


জামে' আত-তিরমিজি অঃ->সালাত (নামায) বাব->কোন্ মসজিদ সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ হাঃ-৩২৫

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ আমার এই মসজিদে এক রাক’আত নামায আদায় করা অন্য মাসাজিদে এক হাজার রাক’আত নামায আদায় করা হতেও উত্তম, কিন্তু মাসজিদুল হারাম ব্যতীত। সহীহ্‌। ইবনু মাজাহ-(১৪০৪), বুখারী ও মুসলিম।


সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->মাসজিদুল হারামে সালাত আদায় করার ফজীলত হাঃ-২৮৯৭

আবদুল্লাহ ইবন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে বলতে শুনেছিঃ আমার মসজিদে সালাত আদায় করা আন্য মসজিদের এক হাজার সালাত হতে উত্তম, মাসজিদুল হারাম ব্যতীত। আবু আবদুর রহমান (রহঃ) বলেনঃ মুসা জুহানী (রহঃ) ব্যতীত অন্য কেউ নাফি’ (রহঃ) সূত্রে আবদুল্লাহ ইবন উমর (রাঃ) থেকে এই হাদিস রিওয়ায়ত করেছেন বলে আমার জানা নেই। ইবন জুরায়জ (রহঃ) ও অন্যান্য বর্ণনাকারীরা এ রিওয়ায়ত ভিন্ন সনদে বর্ণনা করেছেন।