আমর ইবনু হুরাইস (রাঃ) থেকে বর্নিতঃ
আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে কালো পাগ্ড়ি পরিহিত অবস্থায় মিম্বারে দাঁড়িয়ে ভাষণ দিতে দেখেছি, তাঁর পাগ্ড়ির দু’পাশ তাঁর কাঁধের উপর ঝুলছিল।
আমর বিন হুরায়স (রাঃ) থেকে বর্নিতঃ
আমি যেন এখনো রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে তাঁর মাথায় কালো পাগড়ি পরিহিত অবস্থায় দেখতে পাচ্ছি এবং তিনি তাঁর পাগড়ির উভয় প্রান্ত তাঁর দু’কাঁধের উপর ঝুলিয়ে দিয়েছিলেন। [২৮২১] তাহকীক আলবানীঃ সহীহ।
আমর বিন হুরায়স (রাঃ), থেকে বর্নিতঃ
আমি যেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে তাঁর মাথার কালো পাগড়ি পরিহিত অবস্থায় দেখতে পাচ্ছি। তিনি তাঁর পাগড়ির দু’প্রান্ত তাঁর দু’কাঁধের মাঝ বরাবর ঝুলিয়ে দিয়েছিলেন। তাহকীক আলবানীঃ সহীহ।
জাফর ইব্ন আমর ইব্ন উমাইয়া (রাঃ) থেকে বর্নিতঃ
তার পিতা বলেছেন, আমি যেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে কালো পাগড়ি পরিহিত অবস্থায় মিম্বরের উপর দেখেছি, যার প্রান্তদেশ তাঁর স্কন্ধদ্বয়ের উপর লটকানো রয়েছে।